শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

রোগীর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখার শপথ নার্সিং শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:51 pm

রোগীর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখার শপথ নার্সিং শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) ইনস্টিটিউট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা রোগীর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখার শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান।

নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ সালাউদ্দিন মাধবরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিল্ড্রেনের ক্লিনিক্যাল মেনটর ফারহানা আফরোজ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র নার্সিং সুপারভাইজার গীতা রানী দাস, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোশারফ হোসেন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা হোসাইন আইভি ও একই কোর্সের দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী তানজিলা সারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে মোমবাতি নিয়ে নার্সিং পেশায় বিশ্বস্থতার সাথে কর্তব্যকর্ম সম্পাদন করার, সততা সাথে চিকিৎসকের কাজে সহায়তা করার এবং রোগীদের সেবা ও কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখার ফ্লোরেন্স নাইটিংগেলের শপথ গ্রহণ করেন।

ইনস্টিটিউটে প্রথম বর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং মিডওয়াফারি কোর্সের ৮৯জন শিক্ষার্থী রয়েছে। অতিথিরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিরাবরণ পরিয়ে দেন। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ফ্লোরেন্স নাইটিংগেলের শপথ মনে রেখে কাজ করলেই কর্মক্ষেত্রে সফলতা পাওয়া যাবে। বাংলাদেশে হাসপাতালগুলোতে চিকিৎসকেরা দুপুর পর্যন্ত অবস্থান করেন। কিন্তু দিনের ২৪ঘন্টাই সেবার কাজটি করেন সিনিয়র স্টাফ নার্সরা। মনে রাখতে হবে, মানুষ সেবা নিতে হাসপাতালে আসেন। তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে।

বিকেল ইনস্টিউটে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | রবিবার, ২৭ মার্চ ২০২২

The Daily Sarod |