জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক চাপায় মো. সালাউদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) উপজেলার চারগাছ-তিনলাখপীর সড়কের শ্যামগ্রামে এই দূর্ঘটনাটি ঘটে৷ নিহত সালাউদ্দিন উপজেলার মূলগ্রামের আবুল খায়ের মুন্সির ছেলে ও মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, প্রধান শিক্ষক সালাউদ্দিন মূলগ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে তিনলাখপীরের দিকে আসছিলেন। পথিমধ্যে শ্যামগ্রাম নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়৷ এই ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সালাউদ্দিন মাস্টার।
Posted ১২:৫৭ পিএম | রবিবার, ২৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya