স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৭কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল সহ ৩জনকে গ্রেফতার করেছে। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর জেলার আশুগঞ্জ উপজেলার বগইড় এলাকায় হোটেল সুরমা ইনঃ রেস্তোরাঁর সামনে অভিযান চালানো হয়। এসময় সামনে অভিযান চালানো হয়। এসময় ঢাকাগামী ‘মিতালী পরিবহণ’ নামীয় একটি বাস তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ মো. সাকিব মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের কুরুয়াতলী গ্রামের দুলাল মিয়ার ছেলে।
একই এলাকায় মহাসড়কের উপর ঢাকাগামী ‘ইউনিক পরিবহণ’ নামীয় বাস তল্লাশী করে ১০০বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম ফারহান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারহান মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুরের দলিল উদ্দিনের ছেলে।
এছাড়াও জেলার কসবা উপজেলার দিঘীরপাড় এলাকার রাসেল হাসান নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতবাড়ী থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাসেল হাসান (২৯) কে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে যায় ইকবাল হোসেন (৪১) নামের আরেক মাদক ব্যবসায়ী।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:০৪ পিএম | বুধবার, ২৩ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya