কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পর্যন্ত অভিযানে শিমরাইল ও খাড়েরা এলাকায় পৃথক পৃথক অভিযান পুলিশ এসব মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ কেজি ৪শ গ্রাম গাঁজা।
গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ী হলেন, খাড়েরা ইউনিয়নের খেওড়া গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২), ইউনুছ মিয়ার ছেলে জুয়েল (২৭) সোনারগাঁও গ্রামের মৃত অহিজ মিয়ার ছেলে মো.মনির হোসেন (৪৫), মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের জহির মিয়ার ছেলে মো.ওয়াসিম (২৮) ও মুর্শিদ মিয়ার ছেলে মো.বাবু মিয়া (২০) ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার মেহারী ও খাড়েরা ইউনিয়ন থেকে মাদকসহ ৫ পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৯:১০ পিএম | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya