স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:28 pm
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মসূচীর অংশ হিসেবে দুইদিন ব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ও ২৫ মার্চ জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বীমা মেলার আয়োজন করা হবে।
সোমবার (২১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন জীবন বীমা কর্পোরেশনের মো. মিজানুর রহমান,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুহা. তাজুল ইসলাম, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মোহাম্মদ আরজু প্রমুখ। সভায় বিভিন্ন বীমা কোম্পানীর ২৯ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
সভায় মেলায ১৯টি বীমা কোম্পানীর ২২টি স্টল অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়।
Posted ১০:২৮ পিএম | সোমবার, ২১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya