শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:48 pm

নবীনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলাশ এক প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ রোববার (২০ মার্চ) অভিযুক্ত ইসমাঈল হোসেন ওরফে লাল শাহ (৪৮) কে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ইসমাঈল হোসেন উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

এর আগে এ ঘটনায় শনিবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও ওই তরুণীর পরিবারের সদস্যরা জানান, জন্মগতভাবে যৌন নিপীড়নের শিকার তরুণী শারীরিক প্রতিবন্ধী। তার পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়, আর কথাও বলে অস্পষ্ট ভাবে। তার বাবা দীর্ঘদিন আগে মারা গেছেন। গতকাল শনিবার (১৯ মার্চ) তার মা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বের হন। এ সুযোগে বিকেলে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল ওরফে লাল শাহ তরুণীর বাড়িতে ডুকে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে তরুণীর মা মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ঘটনায় আমরা দ্রুত আসামিকে গ্রেফতার করি। রোববার সকালে আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

 

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | রবিবার, ২০ মার্চ ২০২২

The Daily Sarod |