শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সয়াবিন তেল লিটারে কমলো ৮টাকা, বাজারে কমবে এক সপ্তাহ পর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২০ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:39 pm

সয়াবিন তেল লিটারে কমলো ৮টাকা, বাজারে কমবে এক সপ্তাহ পর

সয়াবিন তেল লিটারে ৮টাকা করে কমছে বলে জানিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার (২০ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সচিব তপন কান্তি ঘোষ বলেন,‍‍ ‘সয়াবিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার।’

তিনি বলেন, পাম তেলের বিষয়ে আমাদের আরো কিছু তথ্য ও হিসাব নিকাশের বিষয় আছে। আগামী ২২ মার্চ মালিকদের সঙ্গে আমাদের একটা বৈঠক আছে। ওই বৈঠক শেষে পাম অয়েলের দাম নির্ধারণ করা হবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিলো। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিলো প্রতি লিটার ১৪৩ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার দোহাই দিয়ে মার্চের শুরু থেকে আরো দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত আগের দামে বাজারে তেল মিলছে না।

এই দাম কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, ‘এই দাম কাল (সোমবার) থেকে মিলগেটে কার্যকর হবে। বাজারে এটি কার্যকর হতে আরো ৫-৭ দিন সময় লাগবে।’

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | রবিবার, ২০ মার্চ ২০২২

The Daily Sarod |