জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৯ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:22 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাই মারা গেলেন। শবিবার (১৯মার্চ) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের খাঁ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের জামির খাঁ এর বড় ছেলে মিলন খাঁ (৬৫) বেলা দুইটায় মারা যান, এর দুই ঘন্টা পর বিকেল ৪টার দিকে মারা যান তার ছোট ভাই ইউনুস খাঁ (৫৫) মারা গেছেন। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুই ভাইয়ের ছোট ভাই জামাল মিয়া বলেন, আমরা ৫ভাই ও দুই বোন। আজ বেলা দুইটার দিকে যোহর নামাজ পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমাদের বড় ভাই মিলন খাঁ। আমরা উনাকে কবরস্থ করতে প্রস্তুতি নিচ্ছিলাম। বিকেল ৪টার দিকে আমার আরেক ভাই ইউনুস মিয়ার অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, বিকেলে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Posted ৬:৩৯ পিএম | শনিবার, ১৯ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya