শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় ক্রেতাকে পেটালো দোকানদার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৮ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:55 pm

সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় ক্রেতাকে পেটালো দোকানদার

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের অতিরিক্ত মূল্য চাওয়ায় প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৩) নামের একব্যক্তিকে পেটাল দোকানদার। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে জেলা সদরের ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। জাকির হোসেন জেলার সরাইল উপজেলার তেলিকান্দির খোরশেদ মিয়ার ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে জেলা শহরের ফুলবাড়িয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন জুম্মার নামাজের আগে বাসার পাশের দোকান থেকে এক লিটারের সয়াবিন তেল বাকিতে নেন। বিকেলে আসর নামাজের পর সেই দোকানে তেলের মূল্য পরিশোধ করতে যান। সেখানে দোকানদার বলেন তেলের দাম ১৮০টাকা পরিশোধ করতে। এসময় জাকির হোসেন দোকানদারকে বলেন বোতলে লিখা আছে ১৬০টাকা, আপনি ১৮০টাকা কেন নিবেন। প্রতিবাদ করার পর দোকানদার দোকানে থাকা একটি তেলের বোতল হাতে নেন, সেই বোতলে মূল্য লেখা আছে মাত্র ১৬টাকা। দোকানদারের হাতে নেওয়া বোতলে ১৬০টাকা সংখ্যার পেছনে লেখা শুন্যটি ঘষামাজা করে উঠিয়ে ফেলা হয়েছে। এনিয়ে জাকির হোসেন আবারও প্রতিবাদ করলে দোকানদার চেয়ার তুলে তার উপর হামলা করে। এতে গুরুতর আহত হন জাকির হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এই ঘটনার পর দোকান বন্ধ করে দোকানদার পালিয়ে গেছেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | শুক্রবার, ১৮ মার্চ ২০২২

The Daily Sarod |