জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঔষধের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। দুই শিশুর বাবা তারা ইটভাটা শ্রমিক ইসমাঈল হোসেন বাদি হয়ে এই ঘটনায় পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় ইতিমধ্যে শিশু দুইজনের মা রিমা বেগমকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিকল্পিত ভাবে দুই শিশুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুদের মাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) ‘নাপা সিরাপ খেয়ে’ মারা যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
Posted ৬:১৬ পিএম | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya