শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:25 pm

বিজয়নগরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খাদিজা খাতুন (১৫) নামে এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বিন্নিঘাট এলাকায় একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খাদিজা উপজেলার ওই এলাকার নুরু মিয়ার মেয়ে ও সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ঘরের তীরের সাথে গলায় ওড়নায় ঝুলন্ত অবস্থায় খাজিজাকে উদ্ধার করা হয়।তাকে অচেতন অবস্থায় পাশ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | বুধবার, ১৬ মার্চ ২০২২

The Daily Sarod |