স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:03 am
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বালুর মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনারামপুর গ্রামের একটি বালুর মাঠ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সোনারামপুর বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কোনো এক সময়ে কে বা কারা ছেলে নবজাতকটির লাশ রেখে যায়। বিকেলে স্থানীয় বালুর মাঠের পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটির লাশ দেখতে পান। এরপর আশুগঞ্জ থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন যুবক জানান, নবজাতক ছেলেটি মৃত্যুর পর বালুর মাঠের উপর কে বা কারা রেখে গেছে বলতে পারিনা। তবে কোন না কোন দম্পতি শিশুটি মারা গেছে বলে হয়তো এখানে রেখে গা-ঢাকা দিয়েছেন।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। এখনও নবজাতকের পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে ওই নবজাতকের লাশ ফেলে গেছে তা জানতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Posted ১২:০৩ এএম | বুধবার, ১৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya