জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সিজারিয়ান ডেলিভারির সময় এক শিশুর হাত ভেঙে দেওয়ার অভিযোগের ঘটনায় তদন্তে নেমেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ মঙ্গলবার (১৫ মার্চ) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই ঘটনায় ৫সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কনসাল্টেন্ট আখতার হোসেনকে সভাপতি করে সদস্য করা হয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের রেডিওলোজী বিভাগের কনসাল্টেন্ট তোফায়েল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন শামীমকসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের কনসালটেন্ট জাকিয়া সুলতানা রুনা ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট শ্যামল রঞ্জন দেবনাথ।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ‘আমরা শিশুটির পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আজ ৫সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী ৫ কর্মদিবসে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে, পাশাপাশি আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
তদন্ত কমিটির সভাপতি চিকিৎসক আকতার হোসেন বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে তদন্তের চিঠি এখনো হাতে পায়নি। চিঠি পাওয়ার পর তদন্ত কমিটির কাজ শুরু করা হবে।
গত ৭মার্চ রাতে জেলা শহরের কুমারশীল মোড়ে গ্রীণভিউ হাসপাতালে সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠে। এই ঘটনায় গত ১৩ মার্চ রোববার জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন শিশুটির মামা মোস্তাকুল ইসলাম।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, ৭ মার্চ বিকেলে প্রসব ব্যথা উঠলে দুবাই প্রবাসীর স্ত্রী সাবিনা ইয়াছমিনকে শহরের গ্রীণ ভিউ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ সিজার অপারেশন করলে ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম দেন সাবিনা। সেবিকারা নবজাতককে সাবিনার মায়ের কাছে দিতে গেলে তিনি শিশুটির বাম হাত ফোলা দেখতে পান। তখন তারা শিশুটির জন্মগত সমস্যা রয়েছে বলে জানান। শিশুটিকে হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু দেখাতে বলেন। পরদিনও শিশুটির কান্না না থামলে ডা. আবু হামেদ বাবু এক্স-রে করে শিশুটির হাত ভাঙা বলে নিশ্চিত হন।
এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ জানিয়েছিলেন, শিশুটির হাত ভেঙে যায়নি, সে মায়ের পেটে হাত পেছনে ছিল। জন্ম হওয়ার পর তার হাত ঝুলছিল।
Posted ১১:০০ পিএম | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya