শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কিশোরকে হত্যার পর ফেলে দেওয়া হয় জমিতে, লাশ শেয়াল করলো ক্ষতবিক্ষত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:01 pm

কিশোরকে হত্যার পর ফেলে দেওয়া হয় জমিতে, লাশ শেয়াল করলো ক্ষতবিক্ষত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়কের পাশে ধানের জমি থেকে শরীফুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার তেজখালী ইউনিয়নের ডোমরা কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর শরীফুল ওই ইউনিয়নের আকানগর বিল পাড় এলাকার এরশাদ মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেশায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন শরীফুল। গতকাল সোমবার দুপুর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। আজ বেলা ১২টার দিকে একটি জমিতে তার মরদেহটি পাওয়া যায়। তবে তার সাথে থাকা ব্যাটারি চালিত অটো রিকশাটির পাওয়া যায়নি।

ওসি রাজু আরও জানান, কিশোরটিকে হত্যার পর কোন এক সময় ফেলে দিয়ে যায়। নির্জনস্থানে মরদেহটি পড়ে থাকায় সারারাত শেয়ালে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। মরদেহটি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ব্যাটারি চালিত অটো রিকশাটি উদ্ধার ও ঘটনা রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

The Daily Sarod |