ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১৪ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:46 pm
আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ও বুধবার (১৬ মার্চ) দেশের সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
আজ সোমবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এ তথ্য জানায়।
এতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে ওএটি ও ফেইল ওভার টেস্ট করা হবে। এ কারণে আগামীকাল মঙ্গলবার ১৫ মার্চ ও বুধবার ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এ দুদিনে আবেদনকারীদের ২০ মার্চ ও পরের কর্মদিবসে সেবা দেওয়া হবে।
Posted ১০:৪৬ পিএম | সোমবার, ১৪ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya