স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৩ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 7:08 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকালে থেকেই দলে দলে মিছিল করে দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ শুরু করে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক তরুণ দে।
জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মুমিনুল হক সহ জেলা বিএনপি, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক তরুণ দে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ক্ষুদিরাম বসুর মাটি৷ ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল। এরপর তিনি আর ঘরে ফিরে যাননি। ফাঁসির কাষ্টে ঝুলে ছিলেন। তাই আমরাও বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না।
তিনি বলেন, যে সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক থাকে না, যে সরকারের সাথে মানুষের কোন সম্পর্ক থাকে না সেই সরকার কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সরকারের সাথেও জনগণের কোন সম্পর্ক নেই। জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনার তিনি দাবি জানান।
Posted ৭:০৮ পিএম | রবিবার, ১৩ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya