শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মোটা চালের দাম বাড়েনি, ভাত নিয়ে কোনো কষ্ট হবে না: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১২ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:36 pm

মোটা চালের দাম বাড়েনি, ভাত নিয়ে কোনো কষ্ট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, চালের দাম স্থিতিশীল রয়েছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। ভাত নিয়ে কোনো কষ্ট হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি দ্রব্যমূল্য যেন সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে।

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে ৩৬তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি দলের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রি এবং বারির ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাদের আলোচনা পর্বে তিনি এসব কথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লেও আমাদের দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ অন্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

সভায় আরও উপস্থিত ছিলেন- এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, প্রধান অর্থনীতিবিদ মেক্সিমো টরিরো কুলেন এবং এফএও এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন।

সূত্র: জাগোনিউজ

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | শনিবার, ১২ মার্চ ২০২২

The Daily Sarod |