জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১২ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 5:34 pm
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরাণ ভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দিবেন না।’
শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, ১৯৪৯ সালে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সরওয়ার্দী ও মাওলানা ভাসানীকে নিয়ে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ১৯৪৮ সালে বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু জন্ম হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের মানুষের স্বাধিকার ও অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে ছিলেন। বঙ্গবন্ধু যেদিন থেকে বুঝতে পেরেছিলেন, সেদিন থেকে তিনি বাংলার মানুষের অধিকার আদায়ে নেমেছিলেন। তিনি মানুষকে অধিকার আদায়ের বিষয়ে বুঝিয়েছিলেন এবং শিখিয়ে ছিলেন। অনেকেই বুঝায়, অনেকেই শেখায় কিন্তু আন্দোলনের নেতৃত্ব দেন না। তিনি বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইন ও অবকাঠামো গড়ে তুলেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে তাকে কিছু বিপদগামী ইতর ও বেইমানের হাতে তাকে প্রাণ দিতে হয়।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ সম্মেলন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার।
Posted ৫:৩৪ পিএম | শনিবার, ১২ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya