শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় মুক্তিযোদ্ধার বাড়ির পুকুরে মিললো মর্টার শেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:50 pm

আখাউড়ায় মুক্তিযোদ্ধার বাড়ির পুকুরে মিললো মর্টার শেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১মার্চ) বিকেলে আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. জমশেদ শাহ্’র বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ জানান, সম্প্রতি তাঁর বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে মাটি এনে বাড়ির নিচু জায়গা ভরাট করার কাজ চলছে। শুক্রবার দুপুরে শ্রমিকরা মেশিন দিয়ে মাটি কাটার পর মর্টার শেলটি দেখতে পান। শ্রমিকরা বিষয়টি তাঁর ছোট ভাই সৈয়দ বিল্লাল শাহকে অবহিত করেন। এ অবস্থায় মর্টার শেলটি সেখান থেকে তুলে নিয়ে নিরাপদ জায়গায় রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মর্টার শেলটি খুবই পুরাতন। মর্টার শেলটির উচ্চতা ২২ ইঞ্চি। শেলটিকে ওই এলাকায় একটি পানিহীন পুকুরের নিচে গর্ত করে নিরাপদভাবে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে মর্টার শেল উদ্ধারের বিষয়টি অবহিত করা হয়েছে। মর্টাল শেলটি কোন সময়ের তা সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল বলতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২

The Daily Sarod |