শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ৮০০পিছ ইয়াবাসহ তরুণ আটক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 5:37 pm

কসবায় ৮০০পিছ ইয়াবাসহ তরুণ আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮০০পিছ ইয়াবাসহ শাকিল মিয়া (২২) এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) ভোরে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকার কাঠেরপুল টু মন্ত্রীবাড়ীর রাস্তার বাদুর খাল ব্রীজ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

শাকিল মিয়া উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন পুলিশ। গতকাল তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-কাঠেরপুল-মন্ত্রী বাড়ি যাওয়ার রাস্তার বাদুর খাল ব্রীজের উপর দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিত টের পেয়ে শাকিল ইয়াবাসহ পালানোর চেষ্টা করে। পুলিশ তার পিছু নিয়ে তাকে ইয়াবা সহ আটক করে তার দেহ তল্লাসী করে ৪টি প্যাকেটে ২শ করে ৮শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, আইনমন্ত্রী ও জেলা পুলিশের নির্দেশনায় এলাকায় মাদক নির্মুলে অভিযান চলছে। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৫:৩৭ পিএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২

The Daily Sarod |