স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:33 am
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীতে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর শিশু বাপ্পী দাস-(৭) এর লাশ ভেসে উঠেছে পানিতে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তিতাস নদীর উপজেলার কুন্ডা পুরাতন বাজার ঘাট থেকে সামান্য দূরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। মৃত বাপ্পী দাস কুন্ডা গ্রামের আশু দাসের মেয়ে। এর আগে ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার অভিযান চালিয়েও তার লাশ উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মায়ের সাথে তিতাস নদীতে গোসল করতে যায় শিশু বাপ্পী দাস। এসময় সে তিতাস নদীর স্রোতে ভেসে যায়। খবর পেয়ে নাসিরনগর ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে অভিযান স্থগিত করা হয়। সকালে ভেসে উঠে তার লাশ।
এ ব্যাপারে নাসিরনগর ফায়ার সার্ভিসের লিডার মো. মোতাহার হোসেন বলেন, নাসিরনগর এবং কিশোরগঞ্জের দুটি দল শিশুটিকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করেও তারা সফল হয়নি। পরে সন্ধ্যার পর আলোর সল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়। সকালে উদ্ধার অভিযান শুরু করার আগেই শিশুটির লাশ ভেসে উঠে।
Posted ১২:১৪ এএম | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya