শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় কালন্দি খালের পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন

  প্রিন্ট
বুধবার, ০৯ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:53 pm

আখাউড়ায় কালন্দি খালের পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালের পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধনকারীরা ‘প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়, কালন্দি খাল দূষন মুক্ত করে সংস্কার করুন’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায়।

প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহবায়ক রুবেল আহমেদ সঞ্চালনায় উপজেল প্রবাসী আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ খলিফার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য দিপক ঘোষ, প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কালন্দি খাল আখাউড়ার শ্বাসনালী। কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে দূর্গন্ধে পরিবেশ দূষিত করছে। খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবী জানান তারা।

উল্লেখ্য, কালন্দি খালটি আখাউড়া-আগরতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পৌরশহরের সড়ক বাজারের ওপর দিয়ে পশ্চিমে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। শত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ও সেচ কাজের সুবিধার জন্য খালটি খনন করা হয় বলে জনশ্রুতি আছে।

এক সময় শুস্ক মৌসুম বাদে বছরের বাকী সময়ে এ খাল দিয়ে নৌকা চলাচল করতো। নৌকা দিয়ে বাজারে মালামাল নিয়ে আসতে ব্যবসায়ীরা। খালের পানি এখানকার কৃষিজমির সেচের কাজে ব্যবহৃত হতো। দখল দূষনে খালটি এখন মৃতপ্রায়।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | বুধবার, ০৯ মার্চ ২০২২

The Daily Sarod |