শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 6:39 pm

বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালী ও আলোচনা সভা

বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে “আপনার দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মৌলভী পাড়া ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল চত্বর থেকে চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ ইয়ামলী খানের নেতৃতে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল ও এরিস্টো ভিশন লিঃ এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (চক্ষু বিভাগ) ডাক্তার মো. ইয়ামলী খান।

এতে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও ডা. মো. রুহুল আমিন হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অপটোমেট্রিস্ট মোছা. নাসরিন আক্তার, অপটোমেট্রিস্ট মোছা. তাসলিমা আক্তার, সাংবাদিক নিয়াজ মো. খান বিটু প্রমুখ।

সভায় চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইয়ামলী খান বলেন, মানুষকে দৃষ্টি শক্তিহীন করতে গ্লোকোমা একটি প্রধান কারণ। এই রোগে আক্রান্তরা ক্রমেই অন্ধকার জীবনের দিকে ধাবিত হয়। তবে জনসচেতনাই পারে মানুষকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করতে। তাই চোখের সমস্যা নিয়ে অবহেলা না করে দ্রুত চক্ষু চিকিৎসকের শরনাপন্ন হয়ে তার যাথাযথ চিকিৎসা করাতে হবে। অন্ধত্বের হাত থেকে রক্ষা পেতে গ্লোকোমার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | বুধবার, ০৯ মার্চ ২০২২

The Daily Sarod |