জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়কের অন্তরালে বর্নফুল সেমাই জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহরের ভাদুঘরের শান্তিনগর গ্রামে একটি গুদাম থেকে ২ হাজার প্যাকেট নকল সেমাই জব্দ করা হয়। এসময় ওই গুদামে টিসিবির বিক্রয়ের ৫৮ লিটার তেল অবৈধভাবে অজুদ রাখায় জব্দ করা হয়।
এই ঘটনায় জসিম উদ্দিন নামের এক ডিলারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। জসিম উদ্দিন জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুরের মজিবুর রহমানের ছেলে।
এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি বনফুলের মতো একই রকম প্যাকেটে বর্ণফুল সেমাই বাজারজাত করে আসছিলেন। নকল বর্নফুল লাচ্ছা সেমাইয়ের ডিলার হিসেবে মেসার্স জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন যা ভোক্তাদের সাথে প্রতারণা। তিনি জরিমানা প্রদান করে মুছলেকা দিয়েছেন, প্রতারণামূলক এসব মালামাল কোম্পানিকে ফেরত দেবেন।
Posted ১০:৩৬ পিএম | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya