কসবা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:48 pm
ব্রাহ্মণাবাড়িয়ার কসবায় ৩৮ কেজি ভারতীয় গাঁজাসহ বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। এসময় ফয়সাল রহমান (২৯) নামে গাড়ির মালিককেও আটক করা হয়েছে।
সোমবার ভোররাতে বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা মুজিবুর রহমান নামে একজন পালিয়ে যায়। ফয়সাল রহমান পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পুমকারা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে ঢাকা কাঠাল বাগান ৫৮/২ ফ্রি স্কুল ষ্ট্রিট এলাকায় বসবাস করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনর আইনে মামলা করেছেন তার বিরুদ্ধে। আটককৃত ফয়সালকে গতকাল জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কসবা থানা অফিসার ইনজার্চ আলমগীর ভূইয়া এর সত্যতা স্বীকার করে বলেন, আইনমন্ত্রী আনিসুল হক এমপির ঘোষনা ও জেলা পুলিশ সুপার মো.আনিসুর রহমানের নির্দেশনা অনুযায়ী মাদক নির্মুলে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।
Posted ১০:৪৮ পিএম | সোমবার, ০৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya