শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মুক্তিযুদ্ধের মতো ভারত করোনায়ও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: ভারতীয় হাইকমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:31 pm

মুক্তিযুদ্ধের মতো ভারত করোনায়ও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: ভারতীয় হাইকমিশনার

একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, করোনার মহামারিতেও ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (০৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের উপহার হিসেবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে করোনা মহামারির সময়ও অক্সিজেন সরবরাহ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। স্বাস্থ্য খাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ. বি. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হামিদ, জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
পরে আলোচনা সভা শেষে সিভিল সার্জনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | সোমবার, ০৭ মার্চ ২০২২

The Daily Sarod |