শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:48 pm

শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন “শিশু নাট্যম” এর উদ্যোগে “প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে তিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এবছর ক্যাম্পিং অদৈত মল্লবর্মণকে উৎসর্গ করা হয়েছে।

গত শনিবার (৫ মার্চ) বিকেলে পৌর এলাকার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের তিতাস নদীর তীরে তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্পের সমাপনীর দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম সভাপতিত্বে ও শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ফেরদৌস মিয়া, প্রধান শিক্ষক পরিমল ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক (প্রশিক্ষণ) দীপ্ত মোদক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। মুক্তিযুদ্ধের মাস। মহান মুক্তিযোদ্ধে শিল্পী সাহিত্যিকদের ভূমিকা ছিল অতুলনীয়। শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় তাদেরকে গড়ে তোলার জন্য অভিভাকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কোভিডের কারণে শিশুদের মেধা বিকাশে অনেকটাই খারাপ প্রভাব পড়েছে। শিশু নাট্যম শিশুদের গ্রামে এনে গ্রামকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি ছবি আঁকার ব্যবস্থা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মনোজগতে বেশ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। এখানে এসে আমি আগামীদিনের শিল্পীদের সাক্ষাৎ পেলাম।

শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, শিশু নাট্যম প্রতি বছরই শিশুদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। যাতে করে শিশুরা তাদের মাঝে প্রকৃতিকে খুঁজে পায়, প্রকৃতির সাথে তাদের একটা যোগাযোগ স্থাপিত হয়। আমরা প্রতি বছর শিশুদের গ্রামের সাথে পরিচয় করিয়ে দেই, এটি আমাদের প্রধান কাজ। যাতে শিশুরা মানসিকভাবে গ্রামের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠে।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে পাপিয়া আক্তার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম রানা, চিত্রশিল্পী রাজু সরকার, মোবারেজ আহমেদ  সাবরিনা জেবিন সেজুঁতি, প্রণয় সাহা, প্রবাল বনিক, আকিব আহমেদ, তৃষ্ণা।

অতিথিদের বক্তব্য শেষে ক্যাম্পের সমাপনী দিনে অংশগ্রহণ করা ১৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও অংশগ্রহণ পুরষ্কার বিতরণ করা হয়।

বসন্তকালীন আর্ট কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থী সুহানা আলম, ত্রিদিবা, জয়া, ফারাবি, রাখি জানায়, চোখের সামনে থাকা দৃশ্য দেখে আঁকতে পেরে খুব ভালো লাগছে। তিন দিন ব্যাপী ছবি আঁকা ক্যাম্পে অংশগ্রহণ করে ছবি আঁকতে পেরে আমাদের খুব ভালো লেগেছে।

এদিকে তিনদিন ব্যাপী ক্যাম্পের সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের নেতৃত্বে একদল সাংবাদিক আর্টক্যাম্প পরিদর্শন করেন। এ সময় চিত্রশিল্পীদের সাথে কুশল বিনিময় করেন এবং অভিবাদন জানান।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | রবিবার, ০৬ মার্চ ২০২২

The Daily Sarod |