শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 5:57 pm

সরাইলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ উঠেছে। এই ঘটনায় আদু মিয়া (৩২) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রাতে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  আদু মিয়া ওই গ্রামের জাগিরওজি পাড়ার আফিল উদ্দিনের ছেলে।

যৌন নিপীড়নের শিকার ওই কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার বাড়ি ও আমার বোনের বাড়ি একই গ্রামে। আমার বাক প্রতিবন্ধী এক ভাগ্নি রয়েছে। ভাগ্নিটি ভাল করে কথা বলতে পারে না। সে আমাদের বাড়িতেই বসবাস করে আসছে। গতকাল বুধবার (২ মার্চ) আমাদের এলাকায় ওয়াজ মাহফিল ছিল। বিকেলে বাক প্রতিবন্ধী ভাগ্নি আমার বাড়ি থেকে তার বাবার বাড়িতে যায়। সন্ধ্যায় তাদের প্রতিবেশী আফিল মিয়ার বাড়ির সামনে দিয়ে ফেরার পথে আফিল মিয়ার বখাটে ছেলে আদু মিয়া তার মুখ চেপে দুইতলার ছাদে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেধেঁ ও মুখে কাপড় চেপে ধর্ষণ করে। এরপর তাকে ছেড়ে দিলে রক্তাক্ত অবস্থায় আমাদের বাড়িতে আসে। এসময় পরিবারের সদস্য তাকে রক্তাক্ত অবস্থায় দেখে  জিজ্ঞেস করলে সে ঘটনাটি বলে। পরে আমরা পুলিশকে অবগত করলে আদু মিয়াকে মধ্যরাতে গ্রেফতার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নে বাক প্রতিবন্ধী মেয়েটি রক্তাক্ত হয়েছেন। পুলিশ খবর পেয়ে রাতে অভিযুক্ত যুবকে গ্রেফতার করেছে। এই ঘটনায় নির্যাতনের শিকার তরুণীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। আদু মিয়াকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২

The Daily Sarod |