শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

টয়লেটের সামনে দখল করে দোকান দিলেন পৌর কাউন্সিলর ফারুক

আবুল হাসনাত মো. রাফি   প্রিন্ট
বুধবার, ০২ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:23 pm

টয়লেটের সামনে দখল করে দোকান দিলেন পৌর কাউন্সিলর ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের জায়গা দখল করে গণশৌচাগারের (টয়লেট) সামনে দোকান তৈরি করার অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। পৌরসভা এলাকার আমিনপুরে এই ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি গণশৌচাগার ৭নং ওয়ার্ডের আমিনপুরে রয়েছে। শৌচাগারটি পৌরসভার হলেও জায়গাটি জেলা পরিষদে। সম্প্রতি সেই শৌচাগারের সামনে দখল করে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া দোকান তৈরি করে ভাড়া দিয়েছে। অথচ জেলা পরিষদ এই জায়গা কাউকে লিজ প্রদান করেনি।

দোকানের দখলে থাকা কোরবান মিয়া বলেন, আমার কাছে গণশৌচাগারটি হস্তান্তর করার পর তা সংস্কার করেছি। আগে অনেক অপরিস্কার ছিল। এই সংস্কার করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। আর এই দোকানটি ফারুক ভাইয়ের নির্দেশে আমি তৈরি করেছি।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই জায়গা কাউকে ইজারা দেয়নি। এখানে দোকান তৈরি করার অনুমতিও দেয়নি তারা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সচিব শামসুদ্দিন জানান, আমরা এখানে শৌচাগার মেরামত করে চালাতে বলেছি। দোকান করার অনুমতি কাউ দেয়নি।

অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, কোরবান মিয়ার কথা সঠিক নয়। সে বসতে পারেনা বলে দোকান তৈরি করেছে।

Facebook Comments Box

Posted ৭:২৩ পিএম | বুধবার, ০২ মার্চ ২০২২

The Daily Sarod |