জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আলোচিত শিক্ষক নেতা আবু কাউসার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে নবীনগর পৌর শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আবু কাউসার উপজেলার কৃষ্ণনগরপর জারু মিয়ার ছেলে। এছাড়াও কাউসার লক্ষীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, শিক্ষক নেতা আবু কাউসার উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাঙ্গাহাঙ্গামার অন্যতম হোতা। এই কৃষ্ণনগর গ্রামেই করোনার লকডাউনে এক রিকশা চালকের পা কেটে মিছিল করা হয়েছিল। গ্রেফতারকৃত কাউসার ওই গ্রামের এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ তিনটি গ্রেফতারী পরোয়ানা ছিল।
Posted ১০:০০ পিএম | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya