শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত হয়েছে। দিবসটিতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

দিনটি পালনে মঙ্গলবার (০১ মার্চ) সকালে শহরের পীরবাড়িস্থ পুলিশ লাইন্সে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় পুলিশ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন এবং গার্ড অব অনার প্রদান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন সিআইডির পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান, পিবিআই এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।

এ সময় পুলিশ সুপার মো. আনিসুর রহমান কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। পাশাপাশি তাদের এই আত্মত্যাগ পুলিশ সদস্যদের দেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে ব্রাহ্মণবাড়িয়ায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩ টি পুলিশ পরিবারের সদস্যদের কাছে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

The Daily Sarod |