শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ডাকাতি করে গরু এনে গড়ে তুললেন খামার, ৬জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:41 pm

ডাকাতি করে গরু এনে গড়ে তুললেন খামার, ৬জন গ্রেফতার

দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আনা গরু দিয়ে ডেইরি ফার্ম গড়ে তুলেছিলেল তারা। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে রহস্য উদঘাটন হয়েছে। ডাকাতি করে আনা গরু গুলো প্রথমে সাভারের আশুলিয়া এলাকার একটি খামারে তোলা হতো। পরে গরু গুলো বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হতো। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সেই খামারে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ও ৪১টি গরু উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মরন দাস ওরফে সুমন ওরফে তাপস (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), শহিদুল ইসলাম (৪০), আব্দুল মালেক (৪০), দুর্জয় রাজবংশী (২৮) ও আল-আমীন (২৯)।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুরের আমবাগী গরু হাট থেকে সাতটি গাভি, দুটি বকনা বাছুর ও পাঁচটি ষাঁড়সহ ১৪টি গরু কেনেন গরু ব্যবসায়ী ছাদেক। তিনি গরু নিয়ে কুমিল্লা জেলস্র লালমাই এলাকায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর মোজার মিল সানসিটি সংলগ্ন কাঠ বাগানের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গরু বহনকারী ট্রাকটিকে গতিরোধ করে।

পরে মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে এসে গরুর মালিক ছাদেক ও তার ছেলে রাকিবকে চোখ, মুখ, হাত-পা বেঁধে মাইক্রোবাসে নিয়ে তুলে নেন এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সাভারের গেন্ডা এলাকায় যাওয়ার পর ডাকাতরা ওই দুজনকে ছেড়ে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি কাশিমপুর থানায় মামলা করেন গরুর মালিক ছাদেক। পরে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরানী বাজার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে পুলিশ। এসময় ট্রাকের সহযোগী রাজ্জাক দৌড়ে পালিয়ে গেলেও সুমন নামের একজনকে পুলিশ ধরে ফেলে। পরে সুমনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আশুলিয়া থানার দক্ষিণ নাল্লাপোল্লা গ্রামে ‘সাদিয়া ডেইরি ফার্ম’ নামে তার একটি গরুর খামার আছে।

পরে ওই খামারে গিয়ে চারটি গাভি, দুটি বকনা বাছুর ও ৩৫টি ষাঁড়সহ ৪১টি গরু পায় পুলিশ। পুলিশ গবাদিপশু কেনার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

The Daily Sarod |