শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৩১ টিকেট সহ দুই কালোবাজারি আটক

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 6:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৩১ টিকেট সহ দুই কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট সহ দুই টিকেট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। সোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৩১টি টিকেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইল এলাকার শহীদ মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩৬) ও সরকারপাড়ার সাচ্চু মিয়ার ছেলে কালু মিয়া (৩৪)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, তাদের কাছ থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ও উপকূল এক্সপ্রেস ট্রেনের ৩১টি টিকেট পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পিএম | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |