শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় কুটি বাজারে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:58 pm

কসবায় কুটি বাজারে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার কুটি বাজারের দুধ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাত সাড়ে ১০টা ২০ মিনিটে আমাদের কাছে কুটি বাজারে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা অনেক ছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় বাজারের ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া দোকান গুলোতে ছিল চালের গুদাম, লাইব্রেরি, তেলের মিল সহ অন্যান্য দোকান।

তিনি আরও জানান, আগুন কি থেকে সূত্রপাত হলো তা এখনই আমরা বলতে পারছিনা। তদন্তের পর এই সম্পর্কে বলা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

Facebook Comments Box

Posted ১১:৩৯ এএম | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |