শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে হত্যা মামলার আসামী ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:36 pm

আশুগঞ্জে হত্যা মামলার আসামী ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ একটি হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী জাহাঙ্গীর মিয়া-(৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আশুগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জ জেলার পুলতাকান্দা গ্রামের মরহুম এমাদ মিয়ার ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশী চালিয়ে ভ্যানের বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |