শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

হেলিকপ্টারে বাল্যবিয়ে করতে গিয়ে ফিরে আসলেন বাঞ্ছারামপুরের শাহজালাল

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:26 pm

হেলিকপ্টারে বাল্যবিয়ে করতে গিয়ে ফিরে আসলেন বাঞ্ছারামপুরের শাহজালাল

মহা ধুমধামে বিয়ের আয়োজন চলছিল ৩/৪দিন যাবত।ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে নেত্রকোনায় বর যাত্রা যেতে আগেভাগে বুকিং দেওয়া হয় হেলিকপ্টার। শুক্রবার যথাসময়ে বিয়ে করে বধূ আনতে হেলিকপ্টারে বর যাত্রা করেন।

বিশাল তোরণ ও প্যান্ডেল সাজিয়ে বরপক্ষকে বরণ করতে প্রস্তুত কনেপক্ষ। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জায়গায় এ বিয়ের আয়োজন করা হয়। বর আসছে হেলিকপ্টারে—এমন খবরে এলাকার উৎসুক জনতা কনের বাড়ির আশেপাশে ভিড় করেন। বর আসলেন কিন্তু শেষ পর্যন্ত নববধূ ছাড়াই ফিরে আসলেন বর।কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তাই কনে ছাড়াই ফিরে আসতে হয়েছে বর শাহজালাল মিয়াকে (৩০)।

বর শাহজালাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের আলেক মিয়ার ছেলে।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে।কনে সোনিয়া আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের দুবাই প্রবাসী বাবুল তালুকদার ও মা সুমী আক্তারের মেয়ে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন আগে শাহজালাল মিয়ার সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় আজ শুক্রবার। কিন্তু কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উপস্থিত হন প্রশাসনের লোকজন। পরে বর ও কনের কাগজপত্র যাচাই করে কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে কনের জন্মনিবন্ধন সনদ চাওয়া হয়। পরে সেটি যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হলে দুপক্ষের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়েটি বন্ধ করে দুই পক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৬ পিএম | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |