স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রাবণ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এই দূর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু এবং বাবুল মিয়ার ছেলে কাউছার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, মোটরসাইকেল যোগে তিনজন আরোহী বাঙ্গুরা বাজার থেকে ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ৩জন মটর সাইকেল আরোহীকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন এবং বাকি দুজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেলে প্রেরণ করেন।
Posted ১২:৪৫ পিএম | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya