জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:19 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আকমল (২৬) নামের এক হাজতি মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আকমল নরসিংদী জেলার রায়পুরার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ২০২০ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানান, আকমল ২০২০ সালে নবীনগরের একটি হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। আজ সকালে তার বুকে ব্যাথা শুরু হলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলেন। এরকিছুক্ষণ পর আকমল মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ৫:৩৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya