স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 11:00 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ কেজি গাঁজাসহ মো: সুফল মিয়া (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মধ্য মেড্ডা বনানী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সুফল জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মলাশ গ্রামের চাঁন মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে শহরের মধ্যমেড্ডা বনানী পাড়া এলাকার হাজী ফুল মিয়ার ভাড়াটিয়া সুফল মিয়ার ঘর থেকে ১৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ১১:০০ পিএম | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya