শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ছেলের পর মারা গেলেন বাবা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 5:36 pm

আশুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ছেলের পর মারা গেলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে জুবায়ের (৬) নামে এক শিশু নিহত হওয়ার পরমারা গেছেন বাবা মকবুল মিয়াও। বুধবার বিকেল ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মকবুলের ছেলে নিহত জুবায়ের নিহত হয়। এতে মকবুল মিয়া, মা স্ত্রী রেখা ও বড় ভাই জয় অগ্নিদগ্ধ হয়।

মকবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবাল রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। পরে এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে এগিয়ে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে যান জুবায়ের। এসময় ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান জুবায়ের।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |