স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 11:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শফিকুল ইসলাম (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে। এছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পানিশ্বর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। শফিকুলের বাড়ি বাজারের পাশেই।
অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন যাবত পানিশ্বর বাজারে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দন্ত চিকিৎসা দিয়ে আসছিলেন শফিকুল ইসলাম। চিকিৎসা দেওয়ার কোন প্রকার বৈধ সনদ ও কাগজপত্র না থাকার পর তিনি রোগীদের লিখিত প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছিলেন। আজ অভিযানে সে বিএমডিসির অনুমোদন প্রাপ্ত কোন কাগজ দেখাতে পারেননি। তাই তাকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
রাফি/-
Posted ১১:২৩ পিএম | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya