শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দৌড়ে থানায় ডুকে আত্মরক্ষা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দৌড়ে থানায় ডুকে আত্মরক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে শরীফ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজনেরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে জেলা শহরের প্রধান সড়ক টিএ রোডে এই ঘটনা ঘটে। পরে তিনি দৌড়ে সদর মডেল থানয় ডুজে আত্মরক্ষা করেন। শরীফ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত আবুল ফয়েজের একমাত্র ছেলে। তিনি রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। পুলিশ আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

আহত শরীফের চাচা সুবা মিয়া জানান, গ্রামের মিজান ও হান্নান গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত নানান বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। প্রতি শুক্রবার সে গ্রামে বাড়িতে আসে। আজ শুক্রবার দুপুরে ট্রেন যোগে সে ব্রাহ্মণবাড়িয়া আসেন। ট্রেন থেকে নেমে রিকশা যোগে সে শহরের ভেতরে যাচ্ছিল। প্রধান সড়ক টিএ রোড ফকিরাপুলের দক্ষিণ পাশে ৫/৬জন ছুরি-চাপাতি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শরীফকে ঘিরে এলোপাতাড়ি কুপাতে শুরু করেন। আহত অবস্থায় সে কাছাকাছি সদর মডেল থানায় ডুকে আত্মরক্ষা করে। সেখান থেকে পুলিশ সদস্যরা তাকে এনে হাসপাতালে ভর্তি করায়

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিউদ্দিন নগর গ্রামের দুটি গ্রুপে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের মধ্যে মামলা চলমান আছে। ওই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। শরীফ দৌড়ে থানায় এসে আত্মরক্ষার জন্য থানায় আসে। হামলাকারী কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১১ পিএম | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |