স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ বছরের ছেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের খতিব মাওলানা সোহরাব উদ্দিন(৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাওলানা সোহরাব উদ্দিন সুনামগঞ্জ জেলার হাসমত আলীর ছেলে ও নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকড় জোবেদা খাতুন জামে মসজিদের খতিব ছিলেন। এই ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক মিশন বিশ্বাস জানান, ছেলে শিশু মসজিদের মক্তবে আরবী পড়তে নিয়মিত যেত। সেখানে শিশুদের আরবী পড়াতেন মসজিদের খতিব মাওলানা সোহরাব উদ্দিন। যৌন নিপীড়নের শিকার শিশুটি সহ কয়েকজন শিশু মাঝে মাঝে মসজিদের পাশে কক্ষে মাওলানা সোহরাব উদ্দিনের সাথে এসে ঘুমাতেন। এসময় ওই শিশুটিকে মাঝে মাঝে যৌন নিপীড়ন করতেন মাওলানা সোহরাব উদ্দিন। বিষয়টি এতদিন গোপন থাকলেও মঙ্গলবার রাতে জানাজানি হয়ে যায়। এনিয়ে শিশুটির পরিবার থানায় জানালে রাতেই মাওলানা সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
Posted ৯:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya