শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাবেক সাংবাদিক সমীর চক্রবর্তীর বাবার পরলোক গমন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:29 pm

সাবেক সাংবাদিক সমীর চক্রবর্তীর বাবার পরলোক গমন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার স্বপন চক্রবর্ত্তী পরলোক গমন করেন ‌। সোমবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর।

স্বপন চক্রবর্ত্তী আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ রেলওয়ের মেইলে সার্ভিসের পরিদর্শক ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ এর প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তীর বাবা। সমীর একসময় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক মানবকন্ঠ ও রাইজিংবিডি ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে সমীর একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

স্বপন চক্রবর্ত্তী বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেল ৩টার দিকে আখাউড়ার শান্তীবন মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আখাউড়া পৌরসভার মেয়র ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকদির খলিফা প্রয়াতের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |