জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকিয়ার জেরে আকলিমা বেগম (৩০) নামেত এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহত গৃহবধূর দুই শিশু সন্তান আব্দুল্লাহ (৯) ও জান্নাত (৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আকলিমা উপজেলার ধরখারের প্রবাস ফেরত মামুন মিয়ার স্ত্রী ও জেলার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল মুত্তালিবের কন্যা।
নিহতের মা তাহেরা বেগম অভিযোগ করে বলেন, গত প্রায় ১১ বছর আগে আখাউড়া উপজেলার ধরখারের বাচ্চু মিয়ার ছেলে মামুনের সাথে আকলিমার বিয়ে হয়। বিয়ে পর তাদের একটি ছেলে সন্তান হয়। এরপর মামুন ওমানে প্রবাসে চলে যায়। প্রবাস থেকে সে মাঝে মাঝে আসা যাওয়া ছিল। এরই মাঝে তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু মামুন প্রবাসে এক নারীর সাথে পরকিয়া জড়িয়ে পড়ে। এনিয়ে মামুনের সাথে আকলিমার কলহ চলে আসছিল। মামুন গত দুই বছর আগে দেশে চলে আসে। তারপরও মামুন ওই নারীর সাথে পরকিয়া চালিয়ে যাচ্ছিল। এনিয়ে মনোমালিন্য চলে আসছিল। আকলিমা দুই সন্তান নিয়ে আমাদের বাড়িতে ছিল।
তিনি আরও জানান, সম্প্রতি মামুনের এক চাচা মারা যায়। সেই চাচার জেয়াফত আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। মামুন চাচার জেয়াফতের কথা বলে আকলিমা ও দুই সন্তানকে বাড়িতে আসতে বলেন। গতকাল বুধবার আকলিমা সন্তানদের নিয়ে মামুনের বাড়িতে যায়। আজ বৃহস্পতিবার সকালে জানতে পারি আমার মেয়ে আকলিমা দুই সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি আছে। এই খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি আমার মেয়ের মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। দুই নাতি-নাতনির মুখেও সে বিষ দিয়ে ছিল হত্যা করতে, তারা হাসপাতালে ভর্তি আছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, এক নারী বিষ প্রয়োগে মারা গেছেন ও দুই শিশু হাসপাতালে ভর্তি আছেন বলে জানতে পেরেছি। আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Posted ৯:৪০ পিএম | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya