স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 11:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে তল্লাশি করে ২৮কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপরে অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁও গ্রামের গোপেশ চন্দ্র মোহন্তের ছেলে অনুপ কুমার মোহন্ত(২৬), একই এলাকার নজরুল ইসলামের ছেলে জুয়েল দেওয়ান(৩৭) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বলাইয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. হৃদয়(২৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১১:১৯ পিএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya