স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাজমুল আহসান (৪২) নামের এক ভুয়া চিকিৎসকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের এক মেম্বারের বাড়িতে মেডিকেল ক্যাম্পিং থেকে তাকে আটকের পর সন্ধ্যায় তাকে জরিমানা করা হয়। তিনি বরগুনা জেলার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে ও হোলস্টিক হেলথকেয়ার কোম্পানির প্রতিনিধি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, হোলস্টিক হেলথকেয়ার নামের একটি কোম্পানি মেডিকেল ক্যাম্পিংয়ের নামে উপজেলার বিভিন্ন গ্রামের ভুয়া চিকিৎসক চিকিৎসা দিয়ে যাচ্ছিল। এসব ক্যাম্পিংয়ে রোগীদের একটি যন্ত্র দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নামে করে যাচ্ছিল।
তিনি জানান, খবর পেয়ে উপজেলার শ্রীরামপুরে একটি মেডিকেল ক্যাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে এক ভুয়া চিকিৎসকে আটক করা হয়। তিনি চিকিৎসা প্রদানের চিকিৎসকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়াও মেডিকেল ক্যাম্পে একটি যন্ত্র দিয়ে যেসব পরীক্ষার কথা বলা হয়েছে তা উপজেলার আবাসিক চিকিৎসক যাচাই-বাছাই করে দেখেছেন, এসব পরীক্ষা রাজধানীর বড় বড় হাসপাতাল গুলোতেও করা সম্ভব না। তারা মানুষকে প্রতারিত করে যাচ্ছিল। তাই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের আইন অনুযায়ী ভুয়া চিকিৎসকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পর তিনি এমন কাজ আর করবেন না মর্মে সেই চিকিৎসকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Posted ৮:৫৭ পিএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya