স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকে পিষ্ট হয়ে রুনা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। নিহত রুনা আক্তার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে।
নিহত রুনার খালাতো ভাই খোরশেদ জানান, দুপুরের দিকে ২টি মোটর সাইকেল যোগে আমি, রুনা, আমার আরেক ভাই ও খালাতো বোন নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাচ্ছিলাম। সামনে একটি মোটরসাইকেলে রুনা আক্তার ও আমার খালাতো ভাই ছিল। আরেকটি মোটরসাইকেলের আমি ও আমার অপর খালাতো বোন ছিলাম। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নাম স্থানে রুনা ওড়না মোটরসাইকেলের চাকার সাথে পেচিয়ে যায়। এতে সে সড়কে ছিটকে। এসময় পেছন থেকে একটি ট্রাক রুনার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে।
Posted ৮:৪৮ পিএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya