স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 1:14 am
ব্রাহ্মণবাড়িয়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা গত সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পৃথক তিনটি দুইটি দ্বৈত, একটি একক ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে দ্বৈত প্রতিযোগিতায় বিজয় করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ ও রাকিবুল হাসান রকি, কর্মচারীদের মধ্যে দ্বৈত প্রতিযোগিতায় মো. শরীফ মিয়া ও রিয়াজ উদ্দিন এবং একক প্রতিযোগিতায় বিজয় করেন রাজু আহমেদ।
খেলাগুলোর পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সুমনময় চৌধুরী, বেঞ্চ সহকারী মো. শরিফ উদ্দিন ও ডেচপাস সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।
উক্ত তিনটি ফাইনাল খেলা উপভোগ করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু ওয়াইদা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার সাদাত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনসহ জজশীপ ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজসহ অন্যান্য বিচারকমন্ডলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত টুর্ণামেন্ট আয়োজন করায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ১:১২ এএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya