স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 12:46 am
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, এদেশকে নিজের ঘরের আঙ্গিনার মতো করে সাজিয়ে তুলছে। দেশের সৌভাগ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেত্রী দেশ পরিচালনা করছে। এদেশকে শিল্পীর তুলি দিয়ে আঁকছেন শেখ হাসিনা।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দিতে শাহ-রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এসময় ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় ৪ কোটি মানুষ পেয়েছেন নগদ অর্থ, খাদ্যসহ অন্যান্য সহায়তা। আর্থ-সামাজিক খাতে ও নারীর ক্ষমতায়নে মাইলফলক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জিডিপিতে বিশ্বে ৪১তম বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম দেশ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। এ অবদান শুধুমাত্র শেখ হাসিনার।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ভূমিহীন ঘরহীন লোকদের মাঝে আদা পাকা বাড়ি নির্মানসহ অন্যান্য অনেক ক্ষেত্রে সাড়া জাগিয়েছে। ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এ সাফল্যের মূলে রয়েছে নারীর উন্নতি ও ক্ষমতায়নে বিপুল বিনিয়োগ।
এসময়ে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম, বাঞ্ছারামপুর পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও ছয়ফুল্লাকান্দি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মো. আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল আহমেদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।
Posted ১২:৪৬ এএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya